১। এই সময় ই-পেপার সাবস্ক্রিপশন নিলে কী কী সুবিধা পাওয়া যাবে?
এই সময় ই-পেপারে ছাপা খবরের কাগজের দৈনিক সংস্করণ পড়া যাবে। পুরনো দিনের সংবাদপত্রগুলিও সংরক্ষিত থাকছে আর্কাইভে। চাইলেই যে কোনও সময়, যে কোনও জায়গা থেকে, পছন্দের যে কোনও ডিভাইসে এই সময় পড়া যাবে।
২। কী কী সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে?
বর্তমানে সাবস্ক্রিপশন প্ল্যান তিনটি – মান্থলি (১ মাস), হাফ ইয়ারলি (৬ মাস) ও অ্যানুয়াল (১২ মাস)।
৩। ভারতের বাইরে থেকেও কি এই সময় ই-পেপার পড়া যাবে?
ইন্টারনেট পরিষেবা এবং বৈধ সাবস্ক্রিপশন থাকলেই বিশ্বের যে কোনও জায়গা থেকে যে কোনও সময়ে এই সময় ই-পেপার পড়া যাবে।
৪। এই সময় ই-পেপার সাবস্ক্রাইব করার জন্য কি অ্যাকাউন্ট তৈরি করা প্রয়োজন?
সাবস্ক্রিপশনের জন্য প্রথমে অ্যাকাউন্ট তৈরি করা আবশ্যক।
৫। সাবস্ক্রিপশন চলাকালীন কি প্ল্যান পরিবর্তন করা সম্ভব?
সাবস্ক্রিপশন চলাকালীন প্ল্যান পরিবর্তন করা সম্ভব। সেই ক্ষেত্রে, বর্তমান সাবস্ক্রিপশন বাতিল করে পছন্দের প্ল্যানটি সাবস্ক্রাইব করতে হবে। এই ক্ষেত্রে কোন অ্যাডজাস্টমেন্ট বা রিফান্ড হবে না।
৬। সাবস্ক্রিপশন চলাকালীন প্ল্যান পরিবর্তনের প্রক্রিয়া কী?
সাবস্ক্রিপশন চলাকালীন প্ল্যান পরিবর্তন করতে হলে,
http://vkreplica.4cplus.net/ - এর ‘My Account’ বিভাগে গিয়ে ‘My Subscription’-এ ক্লিক করে পছন্দমতো প্ল্যান পরিবর্তন করা যাবে।
৭। কোনও গ্রাহকের অ্যাকাউন্ট থাকলে কি সাবস্ক্রাইব করার আগে তাঁকে লগ ইন করতে হবে?
নতুন সাবস্ক্রিপশন কেনা বা রিনিউ করার আগে অবশ্যই লগ ইন করতে হবে।
৮। কোনও একটি সাবস্ক্রিপশন কি একাধিক ডিভাইসে ব্যবহার করা যায়?
নিজের লগ ইন আইডি (ইমেল / মোবাইল নম্বর) ব্যবহার করে একাধিক ডিভাইসে লগ ইন করা যাবে। নিরাপত্তার জন্য কখনই নিজের লগ ইন আইডি শেয়ার করবেন না।
৯। পেমেন্টের জন্য কী কী পদ্ধতি রয়েছে?
ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং বিভিন্ন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করা যাবে। স্ট্যান্ডার্ড অনলাইন পেমেন্ট প্রসেস প্রযোজ্য।
১০। সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হলে কি তা নিজে থেকেই রিনিউ হবে?
এই সময় ই-পেপার সাবস্ক্রিপশন নিজে থেকে রিনিউ হয়ে যাবে না। সাবস্ক্রিপশন রিনিউয়াল এর আগে রিমাইন্ডার মেসেজ পাঠানো হয়।
১১। পেমেন্ট করার জন্য কী ভাবে প্রয়োজনীয় তথ্য আপডেট করতে হবে?
আপনার অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে পেমেন্ট সংক্রান্ত তথ্য আপডেট করা যাবে।
১২। পেমেন্টের রসিদ কী ভাবে পাওয়া যাবে?
‘My Account’ বিভাগে গিয়ে পেমেন্টের রিসিপ্ট ডাউনলোড করা যাবে।
১৩। পেমেন্ট করার সময়ে দু’বার টাকা কেটে নিলে তা কী ভাবে রিফান্ডের জন্য আবেদন করা যাবে?
স্ক্রিনশট—সহ পেমেন্টের বিস্তারিত তথ্য ইমেল করে পাঠাতে হবে
[email protected]এ। আমাদের টিম রিফান্ড প্রক্রিয়াতে আপনাকে সাহায্য করবে। রিফান্ডের ক্ষেত্রে Payment Gateway / Third Party App / Banking নিয়মাবলি প্রযোজ্য।
১৪। কী ভাবে সাবস্ক্রিপশন ক্যানসেল করা যাবে? রিফান্ড পাওয়ার উপায়ই বা কী?
সাবস্ক্রিপশন কেনার পরে যে কোনও মুহূর্তে ‘My Account’-এ গিয়ে তা ক্যানসেল করা যাবে। কিন্তু, গ্রাহক কোনও রিফান্ড পাবেন না। ডুপ্লিকেট বিলিং কিংবা প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রেই একমাত্র রিফান্ড পাওয়া যেতে পারে, শর্তাবলি প্রযোজ্য।
১৫। সাবস্ক্রিপশনের মেয়াদ শেষের আগে কি ক্যানসেল করা সম্ভব?
বর্তমান প্ল্যানটি তার নির্ধারিত মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চালু থাকবে, সেটি ক্যানসেল করা সম্ভব নয়।
১৬। ক্যানসেল করলে কি অব্যবহৃত দিনগুলির জন্য রিফান্ড পাওয়া যাবে?
অব্যবহৃত দিনগুলির জন্য কোনও রিফান্ড দেওয়া হয় না।
১৭। সাবস্ক্রিপশন কি সাময়িকভাবে বন্ধ রাখা যায়?
সাবস্ক্রিপশন শুরু হয়ে গেলে আপনার প্ল্যান এর মেয়াদের আগে তা বন্ধ করা যাবে না।
১৮। পাঠকরা কী ভাবে সাবস্ক্রিপশনের তথ্য দেখতে পারবেন?
এই সময় ই পেপারে লগ ইন করে ‘My Account’ বিভাগে গেলে বর্তমান প্ল্যান, আগের পেমেন্টের বিবরণ এবং অন্যান্য সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য দেখা যাবে।
১৯। সাবস্ক্রাইবাররা কী ভাবে পুরনো সংস্করণগুলো পড়তে পারবেন?
এই সময় ই-পেপারে লগ ইন করে তারিখ বা সংস্করণ বদলালেই সাবস্ক্রাইবাররা পুরনো সংস্করণ পড়তে পারবেন।
২০। প্রতিদিন কটার সময় এই সময় ই পেপার আপডেট করা হয়।
প্রতিদিন ভারতীয় সময় সকাল ৬টায় সেই দিনের ই পেপার আপডেট করা হয়।
২১। সাবস্ক্রাইব করার পরেও এই সময় ই-পেপার পড়তে পারছি না
নানাবিধ কারণের জন্য হয়তো আপনি লগ আউট হয়ে গেছেন। ব্রাউসার হিস্ট্রি ক্লিয়ার করার জন্য বা সেশন টাইম আউট হওয়ার জন্য বা আপনি ডিভাইস বদল করেছেন। ই-পেপারের প্রথম পৃষ্ঠা খুলে ওপরের কোনে প্রোফাইল আইকনে ক্লিক করুন, নীচে স্ক্রল করুন, লগ ইন করুন আপনার রেজিস্টার্ড মোবাইল বা ইমেইল আইডি দিয়ে। ওটিপি পাওয়ার অপশন পান। ওটিপি পান আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারে বা রেজিস্টার্ড ই মেইলএ। পেজে ওটিপি দিয়ে পড়ুন।
২২। কাস্টমার সাপোর্টের সঙ্গে কী ভাবে যোগাযোগ করা যাবে?
সোমবার থেকে শুক্রবার, ভারতীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে হেল্পডেস্কের সঙ্গে যোগাযোগ করা যাবে।
ফোন: +91 033 65222591
ইমেল:
[email protected]